মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিবেকানন্দপুর বাস স্ট্যান্ডের সংস্কার ও সৌন্দর্য্যায়নেরে ভিত্তিপ্রস্তর স্থাপন হল একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। কালিয়াগঞ্জ পুর বোর্ড তৃনমূল কংগ্রেসের দখলে আসার পর পুর-প্রধান কার্তিক পাল পিছিয়ে পড়া কালিয়াগঞ্জ শহরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য বেশ কিছু জনমূখী প্রকল্প গ্রহণ করেছেন। বিগত দিনে কালিয়াগঞ্জ-পুরসভা রাজ্যে সরকারের বিরোধিদের দখলে ছিল। পুর বোর্ড গঠন হবার পর থেকে কংগ্রেসের দখলেই ছিল কালিয়াগঞ্জ পুরসভা। পরে পালা বদলের ফলে পুর বোর্ড তৃনমূল কংগ্রেসের দখলে আসে। পুর প্রধান হন কার্তিক পাল। পুর প্রধানের দায়িত্ব গ্রহণের পর রাজ্য সরকারের হাত ধরে পিছিয়ে পড়া কালিয়াগঞ্জ শহরকে সাজিয়ে তুলতে বেশকিছু জনমূখি প্রকল্প গ্রহণ করেন নতুন পুরপ্রধান কার্তিক পাল। রাস্তা ঘাট, জল নিকাশি ব্যবস্থা, শহরকে যানজট মুক্ত করা থেকে শুরু করে বিবেকানন্দ পুর-বাস স্ট্যান্ডের সংস্কার ও সৌন্দর্য্যায়নের কাজ তিনি হাতে নিয়েছেন। সেই মতে মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ বিবেকানন্দ পুর-বাস স্ট্যান্ডের সংস্কার ও সৌন্দর্য্যায়নেরে ভিত্তিপ্রস্তর স্থাপন হল অনুষ্ঠানের মধ্যদিয়ে। এই কাজের জন্য রাজ্য পরিবহন দপ্তর থেকে ১ কোটি ৮০ লক্ষ্য টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ ব্যয়ে কালিয়াগঞ্জ পুর-বাস বাস স্ট্যান্ডে যাত্রী সেড, পানীয় জল, শৌচালয়, আধুনিক মানের আলোক সজ্জা, সি সি টিভি সহ সৌন্দর্য্যায়ন করা হবে। যাতে এক আধুনিক মানের পুর বাস স্ট্যান্ড গড়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য এছাড়াও উপস্থিত ছিলেন পুরপ্রধান কার্তিক পাল, জেলা পরিষদের সহ-সভাধিপতি পূর্নেন্দু দে, জেলা পরিষদের তিন কর্মাধ্যক্ষ যথাক্রমে, গৌতম পাল, মোসারফ হোসেন, প্রফুল্য বর্মন, কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, থানার আইসি বিচিত্র বিকাশ রায়, সমাজসেবী অসিম ঘোষ,দোধীমহন দেবসর্মা, জয়ন্ত সাহা, পুর নির্বাহীক আধিকারি জনার্দন বর্মন, ছাড়াও কালিয়াগঞ্জ পুর সভা অধিকাংশ কাউন্সিলার। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। আপাতত অস্থায়ী ভাবে বেসরকারি যাত্রীবাহি গাড়ি গুলি থানার সামনের পুরসভা নিয়ন্ত্রীত প্রতিমা বিসর্জন ঘাট স্থান থেকে চলাচল করবে।
উল্লেখ্য কালিয়াগঞ্জ বিবেকানন্দপুর-বাস স্ট্যান্ড ৩০ শে আগষ্ট ২০০৩ সালে ততকালিন রাষ্ট্র মন্ত্রী ডাঃ শ্রীকুমার মূখার্জী শুভ উদ্বোধন করেছিলেন। মঙ্গলবার দুপুরে নতুন করে কালিয়াগঞ্জ বিবেকানন্দ পুর-বাস স্ট্যান্ডের সংস্কার ও সৌন্দর্য্যায়নেরে ভিত্তিপ্রস্তর স্থাপন হল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vfrKk7fxlbA