মালদা

ঘরে ছাগলছানা ঢোকাকে কেন্দ্র করে বচসা, কাকিমাকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে

ঘরে ছাগলের বাচ্চা ঢোকাকে কেন্দ্র করে বচসার জেরে কাকিমাকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা ইংরেজবাজার থানার কাজী গ্রাম এলাকায়। আক্রান্ত গৃহবধু সুনিতি বসাক(৩০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত বিশ্বজিৎ বসাক পলাতক। 

        জানাযায়, সুনিতি বসাকের একটি ছাগলের বাচ্চা বিশ্বজিৎ বসাকের ঘরে ঢুকে যায়। এরপর সেই বাচ্চাটিকে গলা ধরে ছুঁড়ে ফেলে দেয় বিশ্বজিৎ বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করতে যায় সুনিতি। অভিযোগ সেই সময় ভাইপো বিশ্বজিৎ ধারালো বঁটি নিয়ে কাকিমা সুনিতি বসাকের উপর চরাও হয়। বঁটি আঘাতে মাথায় গুরুত্বর আঘাত লাগে সুনিতি বসাকের। ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্ত ভাইপো ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সুনিতি বসাককে রাতেই ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পর বিশ্বজিৎ সহ দুইজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুনিতির স্বামী অনুপ বসাক। ঘটনার তদন্তে পুলিশ।