মালদা

দীর্ঘদিনের প্রথা মেনে এবছরও রামকেলীতে পালন করা হল অন্নকূট উৎসব।

গুপ্ত বৃন্দাবন শ্রীধাম রামকেলীতে নব নির্মীয়মাণ রূপ সনাতন মিলন মন্দির এবং বৈষ্ণব শাস্ত্র চর্চা কেন্দ্র এর উদ্যোগে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব। এই তিথিতে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনস্থ গিরি গোবর্ধন পর্বতের পুজাআর্চনা করে ছিলেন সমস্ত গোপীদের নিয়ে। শাস্ত্রে আছে বৃন্দাবনের ব্রজবাসী জীবিকা নির্বাহ করত গোপালনের দ্বারা। তাই তারা প্রতি বছর কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথিতে ইন্দ্রদেবের পুজা অর্চনা করতেন। কারন ইন্দ্র পুজা করলে বৃষ্টি হবে আর বৃষ্টি হলেই ঘাস উৎপন্ন হবে। আর সেই ঘাস খেয়ে গো জাতীয় গবাদি পশু দুগ্ধ দান করবে যার দ্বারা গোজাতি জীবিকা নির্বাহ করবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপুজা বন্ধ করে দেয় গোবর্ধনের পুজা করলেন গোপগনকে নিয়ে। এতে ইন্দ্রদেব অত্যন্ত কুপিত হলেন এবং শ্রীকৃষ্ণের মহিমা বুঝতে না পেরে ঝড় বৃষ্টির শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সমস্ত গোজাতি এবং ব্রজবাসীদেরকে রক্ষা করলেন। গিরি গোবর্ধন পর্বতকে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা ধারণ করে। আর সেই থেকেই কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথিতে হয়ে আসছে এই অন্নকূট উৎসব।