বোমা বিস্ফোরণে আহত হল ৮ কংগ্রেস সমর্থক। শুক্রবার রাতে মালদা রতুয়া ২ নম্বর ব্লকের চাঁদমনি ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের সগড়া বাজার গ্রামের এই ঘটনাটি ঘটে। ঘটনায় আহত সকলেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনার তদন্তে নেমেছে মালদা রতুয়া থানার পুলিশ।
জানা গিয়েছে এলাকার গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আলোমতি মজাহারের হয়ে প্রচার করে স্থানীয় কংগ্রেস সমর্থক দেবু মণ্ডল, বিষ্ণু মণ্ডল, নন্দরাম মণ্ডল, সিতারাম মুসাহার, ফকিরাম মুসাহার সহ বেশ কয়েকজন স্থানীয় এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। অভিযোগ সেই সময় তাদেরকে লক্ষ্য করে বেশ কিছু দুষ্কৃতী বোমা ছোঁড়ে। এতেই ৮ সমর্থক গুরুতর আহত হয়। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের আঘাত গুরুতর থাকায় সকলকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনার তদন্তে নেমেছে মালদার রুপসা থানার পুলিশ। এদিন এই ঘটনার খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল হামিদ।
এই ঘটনায় শুকুন্তলা মুসাহার নামে এক গ্রামবাসী জানায়, এলাকার এক চায়ের দোকানে সকলে বসেছিল। সেই সময় ওই এলাকায় তৃণমূলের তরফে পিকনিকের আয়োজন করা হয়েছিল। এই সময় হঠাৎ করে বোমাবাজি শুরু হয়ে যায়।
এই বিষয়ে নকুল মুসাহার নামে এক কংগ্রেস কর্মী অভিযোগ করে বলেন, তৃণমূলের তরফে ওই এলাকায় পার্টি করছিল। সেই সময় রাতের অন্ধোকারে তারা কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি করে। ঘটনায় আট থেকে দশজন আহত হয়।
হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করার পর ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, এলাকার গরিব মানুষ বিভিন্ন কারনে কংগ্রেস প্রার্থী নকুলের সঙ্গে দেখা করেন। কিন্তু এই সকল গরিব মানুষদের ভয় দেখাতে তৃণমূলের কিছু দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে। এর পেছনে একটাই সোজা কথা মানুষকে এভাবে ভয় দেখিয়ে তৃণমূল বুথ দখল করবে।
যদিও কংগ্রেসের এহেন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবী করে মালদা জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি দুলাল সরকার জানান, তৃণমূল কংগ্রেস এমন ভাবে অন্যায় করে না। করলেও তা নমিনেশনের আগেই করত। তবে কংগ্রেস এক এক সময় এক এক কথা বলে। তবে মালদা জেলা কংগ্রেসের দখলে, ওরা নিজেদের মধ্যেই এই ঘটনা ঘটিয়ে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/F_hEvNIjuQ4