মালদা

চিকিৎসার গাফলতিতে রোগীর মৃত্যু, বেসরকারী নার্সিংহোমের বিরুদ্ধে থানায় অভিযোগ মৃতের পরিবারের

চিকিৎসার গাফলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে একটি বেসরকারী নার্সিংহোমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলো মৃতের পরিবারের লোকজন। মৃতের নাম, মহন্ত দরিয়া(৬৩)। বাড়ি হবিবপুর থানার আগ্রা হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ডোবাপাড়া এলাকায়। 
             

        জানা যায়, রবিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ অসুস্থ অবস্থায় মকদুমপুর বাঁধরোড এলাকায় একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করে তাকে। আজ সকালে তার অবস্থা খারাপ হলে তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় চিকিৎসক। কিন্তু ওই বেসরকারী হাসপাতালে কোন ভেন্টিলেশন না থাকায় অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। সেই সময়  মহন্ত বাবুর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারনেই তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।  ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/lsD6dRyOroU