মালদা

কার্তিক পূজো উপলক্ষে ৫০০ জন দুস্থদের শীতবস্ত্র বিতরন গাজোলে

গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলের শালবোনা মোড়ে সর্ববাপল্লী সংঘ উদ্যোগে শ্রী শ্রী কার্তিক পূজা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার রাতে। এই কার্তিক পূজোর উপলক্ষে শনিবার ৫০০ জন দুস্থদের বস্ত্র ও শীতবস্ত্র বিতরন করা হয়। পাশাপাশি নরনারায়ন সেবা করানো হয়। প্রচুর ভক্তের সমাগম হয়। শীতবস্ত্র পেয়ে খুশি প্রকাশ করেন গ্রামবাসীরা। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মিলন দাস, ক্লাবের সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।