দক্ষিনদিনাজপুর

দল বিরোধী কাজের জন্য বহিষ্কার তৃণমূল নেতা শুভাশিস পাল

দল বিরোধী কাজের জন্য অবশেষে বহিষ্কার হলেন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল কংগ্রেস নেতা শুভাশিস পাল ওরফে সোনা পাল। মঙ্গলবার বিকেলে বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র। 

      এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র জানান, শুভাশিস পাল নিজেকে তৃণমূলের কর্মী বলে দাবি করেও তার পরিবারের সদস্যদের কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করিয়েছেন। শুধু তাই নয়, কংগ্রেসের হয়ে নিজে প্রচার করছেন। যার প্রমান দলের কাছে আছে বলে দাবী করা হয়। এই ঘটনায় তারা রাজ্য নেতৃত্বকে জানায় যার ফল স্বরূপ দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন তাকে দল থেকে বহিষ্কার করা হয়