বেঘরে রেলের নিরাপত্তা ব্যবস্থা। যাত্রী সেজে সংরক্ষিত কামড়ার যাত্রীর সঙ্গে বচসা মারধর ও যাত্রীর জিনিসপত্র ছিনতাই করে পালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ভালুকা স্টেশনে। ঘটনার চিৎকারেও কোন নিরাপত্তারক্ষীর দেখা মেলেনী বলে অভিযোগ যাত্রীদের।
জানা গিয়েছে, আপ তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে এন জি পি যাওয়ার জন্য এস ৪ সংরক্ষিত কামড়ায় ওঠে তিন যাত্রী। তাদের মধ্যে দুইজন মালদা কলেজের ছাত্রছাত্রী। তারা পরীক্ষা দেওয়ার জন্য এদিন এন জি পি যাচ্ছিলো। তারা দেখতে পায় তাদের সংরক্ষিত ওই কামড়ার সাত নম্বর সিটে আগে থেকেই বেশ কিছু যুবক বসে আসে বিনা টিকিটে। তখন তারা তাদের অন্যত্র চলে যাওয়ার কথা বলে। এই নিয়ে তাদের বচসা শুর হয়। এরপর তারা ট্রেনের গেটে চলে যায়। ট্রেনটি মালদার ভালুকা পৌঁছতেই আর বেশ কিছু যুবক ট্রেনের ওই কামড়ায় ওঠে তাদের সঙ্গে অশ্লীল আচরন করতে থাকে। এরপর তাদেরকে বেধরক মারধর করে জ্যোর্তিময় হালদারকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে বাঁচাতে এগিয়ে আসে তার এক বান্ধবী, অভিযোগ তাকেও মারধর করে দুষ্কৃতীরা। অন্যান্য যাত্রীদের তৎপরতায় তারা রক্ষা পায়। এতে আহত হয় আর ইসলাম নামে এক যুবক সহ জ্যোর্তিময় হালদার। এরপর চিৎকার চেচামেচী করলেও কোন নিরাপত্তারক্ষীর দেখা মেলেনি। ঘটনার বেশকিছুক্ষন পর টিটি আসলে তাদের সমস্ত ঘটনা জানানো হয়। এরপর কুমেদপুর স্টেশনে শুরু হয় যাত্রী বিক্ষোভ। পরে অভিযোগ নিয়ে তদন্তের কথা জানায় জি আর পি। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
যদিও রেলে যাত্রীদের জন্য নিরাপত্তার যে অভাব রয়েছে সে কথা অকপটে স্বীকার করে নিলেন রেল কর্মী অরবিন্দ কুমার। যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে তিনি যাত্রীদের আশ্বাস দেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nfrhaH0xp8c