এক বেসরকারি সংস্থার উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে এক শিবির অনুষ্ঠিত হয়ে গেল শনিবার। মালদার রতুয়া থানার অন্তর্গত মাগুরা এলাকার প্রায় ৮০০ জন বন্যা কবলিত মানুষদের হাতে বিভিন্ন এই সামগ্রী প্রদান করা হয়। এদিনের এই সামগ্রী পেয়ে খুশি এলাকার জনসাধারণ।
এবিষয়ে ওই সংস্থার সম্পাদক মহম্মদ সাজাদ ফরিকুল রহমান জানিয়েছেন, এদিন তাদের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি ডাল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।