হাতে আর মাত্র একটা দিন বাকি মা লক্ষ্মী আগমনের। তাই মা লক্ষ্মীকে ঘরে আনতে বাজারে ঢল নেমেছে মানুষের। পদ্ম ফুল থেকে শুরু করে সরা, লক্ষ্মী প্রতিমা, ফলমূল সব কিছু কিনতে বাজারে ভির মানুষের।
কিন্তু পুজার মধ্যেও রয়েছে কিছু বিসাদের ছবি। বন্যায় প্লাবিত হয়েছে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়ার বিস্তৃন এলাকা। ফলে পদ্ম চাষ ক্ষতিগ্রস্থ হয়েছে। যার জন্য এবারে কলকাতা থেকে পদ্ম নিয়ে আসতে হয়েছে পদ্ম বিক্রেতাদের। ফলে লাভ তো দূরে থাক পুঁজিটাও হয়তো উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা।
এক মূর্তি বিক্রেতা জানান, আগের তুলনায় প্রতিমা বিক্রি অনেকটাই বেড়েছে। এবং তারা তাদের পারিশ্রমিক ও ভালো পাচ্ছেন।