কালিয়াচক ১ নং ব্লকের উদ্যোগে তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে অঞ্চল ভিত্তিক কর্মীসভা। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায় আসন্ন হয়ে এই কর্মীসভার আয়োজন করা হয় কালিয়াচক নজরুল ভবনে। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন কালিয়াচক ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি মহম্মদ জাহাঙ্গীর হোসেন সহ মালদা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস, অন্যান্য নেতা, সদস্য ও কর্মীবৃন্দ। জানা যায়, কালিয়াচক ১ নং ব্লকের ১৪ টি অঞ্চলকে কেন্দ্র করে এই কর্মীসভা করা হয়েছে।
কালিয়াচক ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি মহম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সামনে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে নিজেদের আসন ধরে রাখার জন্য অঞ্চল ভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়েছে। কালিয়াচক ১ নং ব্লকের ১৪ টি অঞ্চলের কর্মপদ্ধতির ক্রিয়া কলাপ নিয়ে আলোচনা করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Rrhx2jCqcG8