উত্তর দিনাজপুর জেলার ইটাহার মণ্ডল বিজেপির পক্ষ থেকে এদিন ১২ দফা দাবী নিয়ে ইটাহার ব্লক উন্নয়ন আধিকারিককে একটি ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবীগুলির মধ্যে মুল দাবী ছিল ইটাহার ব্লককে বন্যা কবলিত এলাকা ঘোষণা করতে হবে, বন্যার ত্রানে যেন কোন রকম দলবাজি না হয় সে দিকে প্রশাসনকে নজর রাখতে হবে, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপুরন দিতে হবে, ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি তৈরির সময় সর্বদলীয় সদস্যদের নিয়ে রিপোর্ট তৈরি করতে হবে, গ্রামগুলির যোগাযোগ ব্যাবস্থা ঠিক করা এই রকম মোট ১২ দফা দাবী নিয়ে তারা ডেপুটেশন জমা দেন।
অন্যদিকে অভিযোগ ওঠে শাসক দলের সদস্যরা ত্রান নিয়ে দলবাজি করেছে। তারই উত্তরে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের তৃনমুলের ব্লক সভাপতি মহম্মহ ইসরাইল জানান, বন্যার ত্রান নিয়ে বিরোধীরা যে অভিযোগ তুলেছে সেটি সঠিক নয়। ত্রান নিয়ে কোন দলবাজি করা হয়নি। সবাইকে ত্রান দেওয়া হয়েছে এবং এখনও যে সমস্ত এলাকায় ত্রানের প্রয়োজন সেখানে ত্রান পৌছান হচ্ছে।
উত্তরদিনাজপুর