আগ্নেয়াস্ত্র সমেত দুই ডাকাতকে গ্রেপ্তার করল বৈষ্ণব নগর থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বৈষ্ণব নগর থানার পুলিশ হানা দেয় কুম্ভীরা শেষ রোড এলাকায়। সেখান থেকে দুই সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৯ এম.এম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতদের নাম আলমগির সেখ (১৯) ও আতিকুর রহমান (২৩)। বাড়ি যথাক্রমে চক দেওনাপুর ও সব্দলপুর এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, কোন যাত্রীবাহি গাড়ি কিংবা গৃহস্থ বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য নিয়েই জড় হয়েছিল অভিযুক্তরা, ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/hg_mkEvG8xQ