মালদা

বৈষ্ণব নগর থানার গুলজার এলাকায় লড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহীর

লড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে বৈষ্ণব নগর থানার বিড়নগর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায়।

        জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম নুহু শেখ(৬৫)। বাড়ি বৈষ্ণবনগর থানার বিড়নগর এক গ্রাম পঞ্চায়েতের গুলজার এলাকায়। এদিন সকাল নাগাদ ওই ব্যক্তি বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে বেড় হয়। পথে বিড়নগর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বাজার ঢোকার মুখে পেছন থেকে একটি লড়ি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুহু শেখের। ঘটনার খবর পেয়ে বৈষ্ণব নগর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয় ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। লড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই লড়ি চালক ও খালাসি পলাতক।