আবার মালদার কালিয়াচক থেকে উদ্ধার বিভিন্ন নামিদামি কোম্পানি চোরাই মোবাইল ফোন। ধৃত এক পাচারকারী। জানাজায়, ধৃতের নাম আলিমুল সেখ। বাড়ি কালিয়াচক থানার নাসিক টোলা এলাকায়। শনিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৭ মাইল এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ আলিমুল সেখকে গ্রেফতার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির প্রায় ২০ টি মোবাইল ফোন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ধৃত আলিমুল সেখ অন্য এক ব্যাক্তির হাতে মোবাইল ফোন গুলি তুলে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এবং অন্য ব্যাক্তির তল্লাশি শুরু করেছে। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ