সোমবার পুরাতন মালদার কাঠরাবাজার এলাকার লোকনাথ কল্পতরু মন্দিরে ১৬ তম বর্ষপূর্তি উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। জানা গিয়েছে, এদিন এই উৎসবকে ঘিরে এক শোভাযাত্রা বের হয়। যেখানে এলাকার ভক্তরা শাঁখ, উলুধ্বনির মধ্য দিয়ে মন্দির সংলগ্ন এলাকা পরিক্রমা করেন। পরে এই শোভাযাত্রাটি হাজির হয় মহানন্দা নদীতে। সেখান থেকে ভক্তরা কলসে জল ভরে মন্দিরে এসে হাজির হন।
এবিষয়ে মন্দিরের পুরোহিত জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা লোকনাথ বাবার মহোৎসব পালন করছেন। এদিন সকাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। রাতে লোকনাথ বাবার পূজো করা হবে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CY_7Qw4DDZM