মালদা

মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পালন করা হল ২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ

বৃহস্পতিবার ১১ই জানুয়ারী থেকে শুরু হল জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচী। যা চলবে আগামী ১৭ই জানুয়ারী পর্যন্ত। আজ মালদার ইংরেজবাজার পুলিশ প্রশাসনের উদ্যোগে ২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় শহরের বৃন্দাবনি ময়দানে। ২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে আজ সকালে শহরের বৃন্দাবনি ময়দানে সকলে একত্রিত হয়। বেলুন উড়িয়ে পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচীর শোভাযাত্রার সূচনা করেন সকলে। তারপর সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়। যা গোটা শহর পরিক্রমা করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, শতাধিক পুলিশ কর্মী, এসডিও, আই সি, ট্রাফিক ওসি জয়দীপ দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার, মালদা জেলার চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়, নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়, মালদা জি.এম.এস. হিন্দি হাই স্কুল, মালদা জিলা স্কুল এছাড়াও অন্যান্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এল আই সি মোড়, থানা রোড, স্টেস বাস স্ট্যান্ড হয়ে রথ বাড়ি টুরিস্ট লজের সামনে আসে র‍্যালিটি শেষ করা হয়। এদিন সকলেই উৎসাহের সাথে র‍্যালিতে অংশ নেন।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/QsOMhBa9kEg