মালদা

এবছর মালদার ফুল মেলাতে ফুলের অভাব

২৮শে ডিসেম্বর আজ থেকে শুরু হল মালদার ৪১ তম পুষ্প প্রদর্শনী। শুভঙ্কর শিশু উদ্যানের বটিং কমপ্লেক্সে। আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত। প্রতিবারের ন্যায় এই বছরেও বহু মানুষ গাছের পরিচর্যা করে তাদের নিজেদের বাড়ির গাছ নিয়ে উপস্থিত হয়েছেন পুষ্প প্রদর্শনীতে। এই বছর ৮০০ টি টব পুষ্প প্রদর্শনীতে জমা পরেছে। নানান রকমের ফুল, ফল, সবজি নিয়ে সকলে উপস্থিত হয়েছেন এখানে। এবারের প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ একটি গাছে দুই রকমের টমাটো হয়েছে। ৩০শে ডিসেম্বর হবে বসে আঁকো প্রতিযোগিতা। এবার প্রথম করা হবে রক্তদান শিবির। আজ প্রদীপ প্রজ্বলনের মধ্যেদিয়ে পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকেই। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/dcbP4T42W04