জলের অপর নাম জীবন। জল ছাড়া বেচে থাকা সম্ভব নয়। কিন্তু এবার গরম পড়তে না পড়তেই তীব্র জল সঙ্কট দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তফা নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই অঞ্চলের বেশ কিছু গ্রামে মাটির নিচের জলস্তর এতটাই নিচে নেমে পড়েছে যে গ্রামে থাকা নলকূপ থেকে এখন আর জল উঠছে না। অভিযোগ প্রতিবছর মুস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের অধিন গগড়া, ধবাইল, লহন্ডা, মাধবপুর, সহ পশ্চিম কুনোড়ের বেশ কিছুটা অংশে প্রতিবছর পানীয় জলের সঙ্কট দেখা দেয়। কিন্তু চলতি বছরে গড়ম পড়তে না পড়তেই দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। যার কারনে চরম সমস্যায় পড়েছেন গ্রামের সাধারন মানুষ। দূর থেকে আনতে হচ্ছে পানীয় জল। তাছাড়া রান্না থেকে শুরু করে বাড়ির বাকি কাজ পুকুরের জল দিয়ে করতে হচ্ছে। আর এই সমস্যা নিয়েই গ্রামবাসীরা দ্বারস্থ হন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের। গ্রাম পঞ্চায়েত থেকে তাদের এই সমস্যার কথা বিডিও দপ্তরকে জানানো হয়। যার পরিপ্রেক্ষিতে বিডিও মহম্মদ জাকারিয়া, পানীয় জলের সমস্যা মেটানোর জন্য কালিয়াগঞ্জ পৌরসভা মারফত পানীয় জলের ট্যাঙ্গার পাঠানোর ব্যবস্থা করেন। যদিও কালিয়াগঞ্জ পৌরসভা থেকে সাময়িক ভাবে এই সমস্যা দূর করার জন্য একটি দুটি করে জলের ট্যাঙ্কার পাঠালেও সেটা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তাই বশ কিছুদিন ধরে গ্রামবাসীরা সংসারে যাবতীয় কাজ কর্ম ফেলে পৌরসভার ট্রাঙ্ক থেকে জল আনতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলেও সকলের ভাগ্যে জল জোটে না। কারণ হাজার হাজার গ্রাম বাসীর জন্য একটি মাত্র জলের ট্যাঙ্ক তাদের প্রয়োজন মেটাতে পারছে না।
গ্রামবাসীরা জানান প্রতি বছরের মতো এবছরও গরম পড়তে না পড়তে তাদের গ্রামে জল সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে বাধ্য হয়ে আশে পাশের পুকুর থেকেই রান্না বান্না সহ ঘরের একাধিক কাজ করতে হচ্ছে। কখনো কখনো জলের অভাবে সেই নোংরা পুকুরের জলই পান করতে হচ্ছে তাদের। ফলে তারা এখন ভীষণ অসুবিধার মধ্যে রয়েছেন।
এদিকে কালিয়াগঞ্জ মুস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধেন দেবশর্মা বলেন তারা গ্রামের এই সমস্যা কালিয়াগঞ্জের বিডিও সাহেব কে জানিয়েছিলেন। এরপর কালিয়াগঞ্জ বিডিও কালিয়াগঞ্জ পৌরসভার সাহায্য নিয়ে জলের ব্যবস্থা করলেও সমস্যা মিটছে না। তাই প্রশাসনের উচিত গ্রামের সমস্যা দূর করতে আরো বড়ো পদক্ষেপ নেওয়া। যাতে হাজার হাজার গ্রামবাসী জল কষ্ট থেকে মুক্তি পায়।
এদিকে কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া জানান, মুস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের অধিন বেশ কিছু গ্রামে জল সঙ্কট দেখা দিয়েছে বলে তারা জানতে পারেন। প্রাথমিক ভাবে কালিয়াগঞ্জ পৌরসভার মারফত জলের ট্যাঙ্কি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে গ্রামের গভীর নলকূপ বসানো সহ যে সব মার্ক টু অকেজ রয়েছে সে গুলি দ্রুত সংস্কার করার জন্য গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vgBHO4AjW4w