মালদা

বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রচার অভিযান

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই উঠে পড়ে প্রচার অভিযানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো সোমবার বিকেলে বৈষ্ণবনগরের পুরাতন ১৬ মাইল এলাকায় এক পথ সভার আয়োজন করা হয়। এদিনের এই পথ সভায় হাজির ছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম বেঞ্জির নূর, কালিয়াচক ৩ নং ব্লকের কংগ্রেস সভাপতি আজিজুল হক, জেলা পরিষদের ৩৬ নং আসনের কংগ্রেস প্রার্থী রাম কৃষ্ণ দাস, সহ আরও অনেকেই। এই সভায় ভাষণ রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ মৌসম বেঞ্জির নূর অভিযোগ করে বলেন, তৃণমূল বিজেপি দুটি দল টাকা দিয়ে টিকিট বিক্রী করছে। যার কারনে এই সমস্ত দল মানুষের কোন উন্নয়ন করতে পারবে না বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/oJU0Z9VTZz8