শুক্রবার ইসলামিক স্টুডেণ্টস কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং ইসলাম সমাজের যৌথ উদ্দ্যোগে এক মিছিল বের হয়। আসিফা ধর্ষণ কান্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে এদিনের এই প্রতিবাদ মিচ্ছিল বলে উদ্যোক্তা সূত্রে জানা যায়। মিচ্ছিলটি শুক্রবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ির পাড়াসামুণ্ডির জুম্মা মসজিদ থেকে শুরু হয়। এরপর মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এই বিষয়ে ইসলামিক স্টুডেণ্টস কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি, ঘটনায় অভিযুক্তদের ফাঁসি দেওয়ার দাবী জানায়।