রাস্তার কল থেকে জলভরাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জেরে দুই মাসের অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। এমনকি শাশুড়িকেও শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাহারাল গ্রামে। ঘটনায় আহত ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে সোমবার বিকেলে রতুয়া থানার বাহারাল গ্রামের এক ট্যাপকল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় প্রতিবেশী সাইদুল শেখ সেই সময় কিছু না বললেও কিছুক্ষনের মধ্যেই তা চরম আকার নেয়। অভিযোগ সোমবার রাতে প্রতিবেশী সাইদুল শেখ আকাশ শেখ সহ তাদের দলবল নিয়ে ওই অন্তঃসত্ত্বার বাড়িতে লাঠি, রড নিয়ে চড়াও হয়ে মারধর শুরু করে। ঘটনায় দুই মাসের অন্তঃস্বত্বা ওই গৃহবধূ স্বামীকে বাঁচাতে গিয়ে পেটে লাথির আঘাত লাগে। এমনকি তার শাশুড়িকেও মারধর করে ওই অভিযুক্তরা বলে অভিযোগ। ছিঁড়ে ফেলা হয় শাশুড়ির কাপড় চোপড় সেই সঙ্গে তার কানের দুল ছিঁড়ে নেয় দুষ্কৃতিরা। ঘটনায় গ্রামের অন্যান্য প্রতিবেশীরা আসলে অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় রতুয়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ সহ তার স্বামীর অবস্থা খারাপ থাকায় তাদের দুইজন কেই মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত সাতজনের নামে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5I-xpWq8Nxo