এই প্রথম মালদায় করা হচ্ছে রেশম কৃষি মেলা। ৩০শে জানুয়ারি মঙ্গলবার মালদা টাউন হল-এ অনুষ্ঠিত হল রেশম কৃষি মেলা। এই মেলার আয়োজন করেন গবেষণা সম্প্রসারণ কেন্দ্র, কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় রেশম পর্ষদ, বস্ত্র মন্ত্রক, ভারত সরকার বাগমারা,মোথাবাড়ি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, শতাধিক মহিলা ও পুরুষ কৃষক। সেখানে আলোচনা করা হয় জল, স্প্রে-মেশিন, বিদুত বা শ্রমিকের প্রয়োজন নেই। পলুপালনের যাবতীয় সরঞ্জাম পলুঘরের মধ্যেই শোধন করা সম্ভব। সবরকম আবহাওয়াতেই সমান উপযোগী। পলুর বিভিন্ন রোগ প্রতিরোগে সক্ষম, এটি ব্যবহার করে ১০০ রোগমুক্ত ডিম পিছু ৩-৪ কেজি অতিরিক্ত গুটি পাওয়া যায়। কিভাবে পাতার গুনের মান বৃদ্ধি করা যায়, কিভাবে এবং কত দিন পর পর স্প্রে করতে হবে। এই সমস্ত বিষয় সম্পর্কে জানানো হয়। আর রেশম ও রেশমের সঙ্গে যুক্ত বিষয়ে একটি প্রদর্শনীও করা হয় এই রেশম কৃষি মেলাতে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/DmfPA6LgykM
মালদা