মালদা

মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় গুরুতর অসুস্থ চাঁচলের রানী দ্যাক্ষারানী গার্লস হাই স্কুলের ছাত্রী

মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ছিল ভূগোল পরীক্ষা। আর এই পরীক্ষা দিতে চাঁচলের রানী দ্যাক্ষারানী গার্লস হাই স্কুলের এক ছাত্রী পিঙ্কি দাস পরীক্ষা দিতে যায় বিরস্থলী হাই স্কুলে। যথারীতি পরীক্ষাও দিচ্ছিল সে। কিন্তু হঠাৎ করে পিঙ্কি দাস পেটে তীব্র যন্ত্রণা অনুভব করে। সঙ্গে সঙ্গে স্কুল প্রশাসন খবর দেয় জেলা প্রশাসনকে। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স সহ ছুটে আসেন জেলা প্রশাসনের কর্ম-কর্তারা। পিঙ্কিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে হাসপাতালের বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে জেলা প্রশাসন। যদিও ছাত্রীটি ভালো ভাবেই পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে