মালদা

ফের মহদিপুর সীমান্তে তোলাবাজদের উৎপাত, ঘটনায় আক্রান্ত লরি চালক

ফের সীমান্তে তোলাবাজদের হাতে আক্রান্ত লরি চালক। আহত চালক মুস্তফা আহন্মেদ চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তর্বতী আর্ন্তজাতিক স্থলবন্দর মহদিপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে আহত মুস্তফার বাড়ি কালিয়াচক থানার মাদ্রাসা পাড়ায়। এদিন সে রাত্রিবেলা পেঁয়াজ নিয়ে কৃষ্ণনগর থেকে মালদার মহুদিপুর সীমান্তে আসে। সেই সময় পার্কিং-এ গাড়ি রেখে স্থানীয় একটি দোকানে চা খেতে যায়। এরপর সেখানে বেশ কিছু তোলাবাজ তাকে পথ আটকায় ও মোটা টাকা তোলা দাবি করে। তা দিতে অস্বীকার করলে তাকে লোহার রড দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ। সে রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পরলে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা বলে অভিযোগ। সেই সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে তোলাবাজরা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/g6OcxqRS9uo