মালদা

পঞ্চায়েত নির্বাচনের আগে বৈষ্ণব নগর থানা এলাকা থেকে উদ্ধার বোমা

পঞ্চায়েত নির্বাচনের আগে বৈষ্ণব নগর থানা এলাকা থেকে উদ্ধার হল বোমা। বোমা গুলি উদ্ধার করার পর নিস্কৃয় করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    জানা যায়, এদিন সকালে বৈষ্ণব নগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গুরুটোলা মাঠে একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষজন। ব্যাগ দেখে সন্দেহ হলে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে ছুটে আসে  পুলিশ। দেখা যায়, ব্যাগে তিনটি বোমা রয়েছে। পুলিশ বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে চলে বোমা নিস্কৃয় করার কাজ। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধার হওয়ায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/EPwwUHfWBFU