পরিবারের তিন সদস্যকে মারধোর করে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল ডাকাত দল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার লেংড়াপীর এলাকায়।
মঙ্গলবার গভীর রাতে এক দল ডাকাত হানা দেয় লেংড়াপীরের তাজমুল ইসলামের বাড়িতে। জানা গিয়েছে, গৃহকর্তা তাজমুলবাবুর বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। প্রবেশ করেই গৃহকর্তীর দেহ থেকে গহনা নিতে যায় ডাকাত দল। সেই সময় বাঁধা দেয় তাজমুল ইসলাম। বাধা দিলে বন্দুকের বাট দিয়ে মারধোর করে দুষ্কৃতীরা। আওয়াজ শুনে ছুটে আসে তাজমুলের ছেলে মকারম আলাম। এই ঘটনায় বাবা ও ছেলেকে ব্যাপক মারধোর করে দুষ্কৃতিরা। তারপর নাকের ও কানের সোনা, ৩ থেকে ৪ ভরি রূপার গহনা, দুটি মোবাইল সহ মোট লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। এরপর সকাল নাগাদ ঘটনাটি জানতে পেরে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। ঘটনায় জখম তিন জন কে রসিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় বংশীহারি থানায় পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
এই ঘটনা সম্পর্কে আহত মকারম আলাম জানান, রাত ২টা নাগাদ সে ঘরে শুয়ে ছিল, বাইরে তার মা-বাবার আওয়াজ শুনতে পায়। বেড়িয়ে দেখে বেশ কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র নিয়ে তাদের ঘেরাও করেছে। এরপর তাদের কাছে থাকা নগদ টাকা পয়সা ও গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দল।
এবিষয়ে আহতের আত্মীয় সিরাজুল ইসলাম জনান, ঘটনার খবর পেয়ে আহতদের রসিদদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/pBkt1ieiO84