মালদা

সারা রাজ্যের পাশাপাশি মালদাবাসীও মাতলেন মা কালীর আরাধনায়

কালী পূজা মানেই আলোর উৎসব। আর গতকাল রাত থেকে সকলেই মেতেছে মা কালীর আরাধনায়। বাড়ি থেকে শুরু করে ক্লাব প্রাঙ্গন সমস্ত জায়গায় পূজিত হচ্ছেন মা কালী। একদিকে ঢাক থেকে শুরু করে আতশবাজি পটকার শব্দ অপরদিকে বিভিন্ন ধরনের আলোক সজ্জায় সাজানো হয়েছে বাড়ি ও রাস্তাঘাট। মালদা শহরেও বিভিন্ন জায়গায় দেখা গেল সমস্ত পুজো মণ্ডপে, মন্দিরে মানুষের ঢল।