পুরাতন মালদা ব্লকের মহিশ বাথানি ও ভাবুক অঞ্চলের মোট ১৯ জন তৃণমূল প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন পত্র জমা দিল বৃহস্পতিবার। এদিন পুরাতন মালদা ব্লকের তৃণমূল পর্যবেক্ষক হেমন্ত চক্রবর্তীর নেতৃত্বে নারায়নপুরের দলীয় কার্যালয় থেকে এক র্যালি বেড় হয়। এই র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন মালদা ব্লক দপ্তরে এসে হাজির হয়। সেখানে নির্বাচন আধিকারিকদের হাতে ওই সকল প্রার্থীদের নমিনেশন গুলি তুলে দেওয়া হয়।
এবিষয়ে পুরাতন মালদা ব্লকের তৃণমূল পর্যবেক্ষক হেমন্ত চক্রবর্তী জানান, আসন্ন নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দখল করার পাশাপাশি তারা পঞ্চায়েত সমিতি দখল করবেন বলে আশা ব্যাক্ত করেন।