লড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। ঘটনায় আহত আরও একজন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জদুপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।
জানা গেছে, মৃত ওই মোটর বাইক আরোহির নাম গোলাম রব্বানি। বাড়ি কালিয়াচক থানার সুখদেবপুর এলাকায়। জানা যায় সোমবার সন্ধ্যায় মালদা থেকে কোন কাজ সেরে গোলাম রব্বানি ও তার বন্ধু মুক্তারুল শেখ হেলমেট ছাড়াই বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। সেইসময় পেছন থেকে এক লড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম রব্বানির (২০), আশঙ্কাজনক অবস্থায় মুক্তারুল শেখকে (২০) উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।
স্থানিয়রা অভিযোগ করে বলেন, জদুপুরের এই জায়গায় নাকা চেকিং তুলে নেওয়ার ফলে এই ঘটনা। এই ঘটনার ফল স্বরূপ কিছুক্ষন জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BKeHbu3Dquw