উত্তরদিনাজপুর

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় ও রাজ্য কৃষি দপ্তরের সহযোগিতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা কালিয়াগঞ্জে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় ও রাজ্য কৃষি দপ্তরের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবছরেও তিন দিন ব্যাপী মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস কৃষি বিপনন, সমবায় ও প্রানী সম্পদ মেলা শুরু হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। এই মেলা অনুষ্ঠিত হয়েছে ধনকৈইলে সরকারি কৃষি মান্ডিতে। এই মেলার সুভ সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ-সভাপতি রুস্তম আলী, কালিয়াগঞ্জ কৃষি অধিকর্তা গোপাল চন্দ্র ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অসীম ঘোষ, জয়ন্ত সাহা, দধীমোহন দেবসর্মা, জেলা সহ কৃষি অধিকর্তা শ্রীকান্ত সিনহা ও অনুপম তলাপাত্র সহ আরো অনেকে। এই মেলার মধ্যে কৃষকদের বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে উন্নত চাষাবাদ সহ দরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এখানে তিন দিন ধরে চলা কৃষি ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিনের মেলাকে ঘিরে কৃষদের উৎসাহতা ছিল চোখে পরার মতো। এই মেলায় কৃষদের সুবিদার্থে বিভিন্ন বিষয়ের উপরে বেশ কয়েকটি স্টল বসানো হয়েছে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/9g8Kvx2rcv8