গাজোলের করকচ অঞ্চলের উত্তর নওগ্রাম মাঠে শনিবার তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রকাশ্য সভা করা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন গাজোলের তৃনমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, তৃনমূল কংগ্রেসের ব্লক নেতা রঞ্জিত বিশ্বাস, প্রাক্তন বিধায়াক সুশীল চন্দ্র রায়, করকচ অঞ্চলের ব্লক সভাপতি মজিদুর রহমান, শিশির চক্রবর্তী, ভরত রায়, প্রদীপ কুণ্ডু সহ তৃনমূলের শতাধিক কর্মী সমর্থকেরা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এই সভায় সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে শতাধিক কর্মীরা যোগদান করেন তৃনমূলে। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সভাপতি প্রভাত পোদ্দার ও রঞ্জিত বিশ্বাসসহ অন্যান্যরা।
মালদা