মালদা

প্রান নাশের আতঙ্কে অসহায় অবস্থায় গ্রামছাড়া মা ও ছেলে। অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ হল তারা

জমি মাফিয়াদের অত্যাচারে অতিষ্ট হয়ে গ্রাম ছাড়া মা ও ছেলে। থানায় অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রান নাশের আতঙ্কে অসহায় অবস্থায় গ্রামছাড়া হয়ে মালদা শহরে ঘুরে বেড়াচ্ছে তারা। বাধ্য হয়ে এবার পুলিশ সুপারের দ্বারস্থ হল ওই পরিবারটি। 

    মালদার গাজোল থানার আদিনার বাসিন্দা উষা রানী সিংহ। স্বামী নারায়ন সিংহ ২০১৫ সালে প্রয়াত হয়েছেন। এক মাত্র ছেলে সঞ্জিত সিংহকে নিয়ে নিজেদের বসত এক কাঠা জমিতে বসবাস করেন। গ্রামেরই এক বাসিন্দা জমি মাফিয়া জয়ন্ত মন্ডলের নজর রয়েছে তাদের ওই জমিটির উপর বলে অভিযোগ। জয়ন্ত তাদের ওই জমিটি দখল করার জন্য বার বার চেষ্টা করছে। সম্প্রতি সে দলবল নিয়ে ওই পরিবারটির ওপর হামলা চালায়। মারধর করে তাদের গ্রাম ছাড়া করে দেয়। গাজোল থানায় অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি পুলিশ বলে অভিযোগ। অসহায় ভাবে টানা কয়েকদিন গ্রাম ছাড়া হয়ে থাকার পর আজ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই মা ও ছেলে। 

    তাদের আইনজীবি জানিয়েছেন, পুলিশ যদি কোন ব্যবস্থা না নেয় এরপর আদালতের দ্বারস্থ হবে। 
            গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশ কোন কিছু বলতে চায়নি। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/8a2wRWXYG30