মালদা

শুধু শহর নয়, প্লাস্টিক ক্যরিব্যাগ ও থার্মোকল মুক্ত হক মালদা এই উদ্যোগ নিয়ে অভিযানে একদল যুবক

শুধু শহর নয়, প্লাস্টিক ক্যরিব্যাগ ও থার্মোকল মুক্ত হোক গোটা মালদা। এই লক্ষ্য নিয়ে অভিযানে জনা কয়েক যুবক। কোনও সংগঠন কিংবা ব্যনার ছাড়াই নিরপেক্ষভাবে নিজেদের উদ্যোগে তাঁরা এই প্ররাভিযযানে নামেন। এদিন বাইক র‍্যালী করে মানুষকে সচেতনতা করতে নামেন। ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিবপুর, বামনগোলা—এই ৪ ব্লক জুড়ে তাঁরা প্রচার চালান। ইংরেজবাজারের শরৎচন্দ্র রোড থেকে শুরু হয় অভিযান। শেষ হয় বামনগোলা ব্লকের জগজ্জীবনপুরে। ইতিহাস সমৃদ্ধ জগজ্জীবনপুরে গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক ক্যরিব্যাগ—সহ নানা জিনিস, থার্মোকলের বিভিন্ন সামগ্রী কুড়িয়ে আনার পর সেগুলি আগুনে জ্বালিয়ে নষ্ট করা হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/rwX9K7DNx_o