স্কুলে ঢুকে চক্ষু চড়কগাছ বিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক শিক্ষাকর্মীদের। বিদ্যালয়ের ক্লাসরুম থেকে বিদ্যালয়ের মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, ছড়িয়ে রয়েছে মদের চাট, ভেঙে ফেলা হয়েছে স্কুলের চেয়ার টেবিল এমনকি সুইচ বোর্ড। এমন দৃশ্যতে স্বাভাবিকভাবে হতবাক সবাই। কে করলো এমন কান্ড?
খোঁজ নিতেই স্কুলের প্রধান শিক্ষক যা বললেন তা অবিশ্বাস মনে হলেও বাস্তবে ঘটেছে এমনই। মুখ্যমন্ত্রীর সফরের জন্য মালদা থানার সাহাপুর হাই স্কুলে নিরাপত্তারক্ষী রাখার ব্যবস্থা করে জেলা প্রশাসন। সাহাপুর স্কুলের পাশেই গৌড় ভবনে মুখ্যমন্ত্রীর থাকার ব্যবস্থা করা হয়। সেই কারণে পুলিশ প্রশাসন ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয় এই এলাকায়। পুলিশ কর্মীদের বিশ্রামের জন্য সাহাপুর হাই স্কুল বেছে নেওয়া হয়। আর এই স্কুলেই পুলিশ কর্মীরা তিন দিন ধরে মহোৎসব করেন। পুলিশের এমন কাণ্ডে হতবাক এবং ক্ষুদ্ধ শিক্ষক থেকে অভিভাবকেরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া দিতে চাননি জেলার পুলিশ সুপার থেকে পুলিশ কর্তারা।
স্কুলের পড়ুয়া জিত সরকার জানায়, তাদের স্কুলে মদের বোতল, মদের চাট ছরিয়ে রয়েছে। আবার স্কুলের চেয়ার টেবিল এমনকি সুইচ বোর্ডও ভেঙে ফেলা হয়েছে। স্কুল ঘর থেকে সিগারেট ও মদের দুর্গন্ধে তারা ক্লাস করতে পারছে না বলে অভিযোগ পড়ুয়াদের।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/pNkR4fMmvT4