রাজস্থানে নৃশংসভাবে খুন মালদার শ্রমিক আফরাজুল। এরপর রাজ্যের শ্রমিকদের ভিন রাজ্যে কাজে না যাওয়ার আবেদন মুখ্যমন্ত্রী। এককালীন ৫০হাজার অনুদান দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের। তাই পঞ্চায়েত ভোটের নাম জমা নেবার কাজ শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকদের শ্রমিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । আর এই নির্দেশই কার্যকারী করার পদক্ষেপ শুরু করল মালদা জেলা প্রশাসন। শ্রমিকদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার থেকে। আর এই নাম নথিভুক্ত করার জন্য জেলাশাসকের দপ্তরে হাজির হাজার হাজার শ্রমিক। প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে রাত দেড়টা থেকে দাড়িয়ে এ জেলার বিভিন্ন ব্লক থেকে আসা শ্রমিকেরা। জেলাশাসকের দপ্তর ক্যাম্পাস ছেড়ে শহরে রাজপথে লম্বা লাইন শ্রমিকদের। এমন পরিস্থিতিতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশও মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0e9aZA8jhW0
মালদা