বামনগোলা ব্লকের পাকুয়াহাটে বিডিও অফিসে দোল পূর্ণিমা উপলক্ষে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন এর উদ্যোগে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। আগামী দোল উৎসব যাতে ভালোভাবে সম্পূর্ণ হয়, তারি সুব্যবস্থার জন্য এই উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে। বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার, ওসি অলোক ভৌমিক, বক্লের ৬টি অঞ্চলের পঞ্চায়েত প্রধান, বিভিন্ন ক্লাবের সদস্যরা।
বামনগোলা ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার জানান, দোল পূর্ণিমা উপলক্ষে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন এর উদ্যোগে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ক্লাব, পঞ্চায়েতের সকল সদস্যদের সাথে এই বৈঠক করা হয় । আগামী দোল উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করার উদ্দেশ্যে এই সর্বদলীয় বৈঠক।