মালদা

এক লড়ি চালককে গুলি করে খুন ও লুঠের ঘটনায় দুই মুল অভিযুক্তকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

এক লড়ি চালককে গুলি করে খুন ও লুঠের ঘটনায় দুই মুল অভিযুক্তকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। 

        জানা যায়, ২০১৬ সালের ২১ শে জানুয়ারী মুর্শিদাবাদের ফারাক্কায় মালবাহী এক লড়ি চালককে গুলি করে খুন করে লুঠ চালায় এক দল দুস্কৃতি। ঘটনার পর তদন্ত শুরু করে ফারাক্কা থানার পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু মুল দুই অভিযুক্ত পলাতক ছিল। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই দুই মুল অভিযুক্ত কালিয়াচকের বাসিন্দা। সেই মতো ফারাক্কা থানার পুলিশ ওই দুই অভিযুক্তের যাবতীয় তদন্তের তথ্য কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয়। এরপর তদন্ত শুরু করে কালিয়াচক থানার পুলিশ। তদন্তে নেমে বুধবার রাত্রে কালিয়াচক থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে তাদের বাড়িতে হানা দিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। জানা গেছে, ধৃতরা হল সানি শেখ এবং ইনসান মৌমিন। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/uYwZS3jS6Vo