মালদা

রাস্তার কাজ ফেলে উধাও ঠিকাদার, নিম্ন মানের কাজ করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

কিছুদিন আগেই প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী পরিস্কার নির্দেশ দিয়েছিলেন উন্নয়নের কাজ দ্রুত গতিতে করতে হবে। কাজ নিয়ে কোন গাফিলতি বর্দাস্ত করা হবে না। যে সকল ঠিকাদার সংস্থা নিম্নমানের কাজ করবে তাদের কালো তালিকা ভুক্ত করতে হবে। সেই নির্দেশ যে এখনো প্রশাসনিক কর্তাদের একাংশের কানে পৌঁছায়নি তার এক জ্বলজ্যান্ত প্রমাণ উঠে আসলো আমাদের ক্যামেরায়। 


                       মালদা জেলা পরিষদের অধীন পুরাতন মালদার নারীয়ালি থেকে ধরমপুর পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা পাকা করার জন্য গত নভেম্বর মাসে কাজ শুরু করে এক ঠিকাদার সংস্থা। গ্রামবাসীদের অভিযোগ যে রাস্তায় এই কাজের জন্য বালি ফেলে পিচের মোড়াম করার কথা। সেই জায়গায় রাস্তার ওপর কয়েক গাড়ি মাটি ফেলে উধাও হয়ে গিয়েছে সংশ্লিষ্ট ওই ঠিকাদারী সংস্থা। আর এর ফলে টানা ছয়মাস ধরে সমস্যায় পরেছে এলাকার প্রায় তিন লক্ষ মানুষ। চৈত্রের হাওয়াতে ধুলোয় মানুষের শ্বাসকষ্ট হতে শুরু করেছে। পাশাপাশি অল্প বৃষ্টিতে কাদায় গ্রামবাসীদের পথ চলা দুষ্কর হয়ে উঠেছে। এমনকি এই কারণে স্কুলের ছাত্রছাত্রী স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি রাতবিরাত কোন মানুষ অসুস্থ হয়ে গেলে ওই রাস্তায় মৃত্যু ছাড়া কোন উপায় নেই। রাস্তায় খানাখন্দ রয়েছে। তার ওপর কাদায় রাস্তা বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে প্রথম দিকে মালদা জেলা পরিষদ কর্তৃপক্ষ নিম্ন মানের কাজ নিয়ে তদন্ত শুরু করে। রহস্যজনক ভাবে সেই তদন্তও বন্ধ হয়ে যায়। এরপর থেকে ওই নিম্ন মানের কাজ সম্পূর্ণ না করেই উধাও হয়ে যায় ওই ঠিকাদার সংস্থা। গ্রামবাসীরা পরিস্কার জানিয়ে দিয়েছেন নির্দিষ্ট সিডিউল মেনে দুই দিনের মধ্যে এই কাজ শুরু করতে হবে। না হলে তারা বৃহত্তম আন্দোলনে নামবে। 


        এবিষয়ে স্থানীয় গ্রামবাসী আব্দুল মজিদ, সামিউল রেজা, সুমন রায় অভিযোগ করে বলেন, রাস্তা পাকা করার জন্য বালির বদলে মাটি দিয়ে উধাও ঠিকাদার। বর্তমানে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই এলাকার ছাত্রছাত্রীরা পথ চলতে সমস্যায় পড়ছেন। পাশাপাশি পথ চলতি মানুষ সহ তাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

        এই গোটা বিষয়টি নিয়ে অভিযুক্ত ঠিকাদার সংস্থা এবং মালদা জেলা পরিষদের আধিকারিকরা সংবাদ মাধ্যমের সামনে আসতে চায়নি। 

        যদিও এমন ঘটনা সহ জনগণের উন্নয়নের টাকা নয়ছয় কারী বিভিন্ন সংস্থার খবর ধামাচাপা না দিয়ে আগামীতে আরও তথ্য তুলে আনতে চলেছি আমরা। তাই এই সমস্ত খবর জানতে চোখ রাখুন দামস টিভিতে। যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/KCGy5Da6vjQ