চড়ক পুজোকে কেন্দ্র করে গাজোল ব্লকের বিভিন্ন এলাকায় সাড়ম্বরে গাজন নাচের আয়োজন করা হয়। এদিন গাজোলের বিভিন্ন প্রান্তে চড়ক পুজো উপলক্ষে ভোর বেলা গাজন নাচ বের হয়। বছরের শেষ দিনের ভোর নাগাদ চড়ক পুজো উপলক্ষে এই গাজন বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এখানেও অন্যান্য জায়গার মতো ছোট থেকে বড় সকলেই এই গাজন নাচে অংশ গ্রহণ করে। যা দেখতে এলাকার বহু মানুষ ভীড় জমান চড়ক পুজো প্রাঙ্গণে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/YpAJsocogIk