ঋনের টাকা পরিশোধ করতে না পাড়ায় আত্মঘাতি হল এক দম্পতী । এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়াল পোখর থানার পোখরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কোদালিগাও গ্রামে। জানাজায় মাস ছয়েক আগে গ্রামের মেয়ে জ্যোতিকে বিয়ে করে রাহুল দাস। বিয়ের পরে বন্ধন ব্যাঙ্গ থেকে লক্ষাধিক টাকা লোন নেয় জ্যোতি। সংসার চালিয়ে লোনের কিস্তি পরিশোধ করতে না পারায় স্বামীর সাথে কলহ হত। শেষ মেষ কোন পথ খুঁজে না পাওয়ায় বুধবার রাতে দুজনেই আত্মঘাতী হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় গোয়াল পোখর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Ratzl0FeSGA