অঞ্চলে ট্যাক্স কালেকশন পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ায় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন চাকুরি প্রার্থীরা। শুক্রবার পুরাতন মালদার সাহাপুর অঞ্চলে ট্যাক্স কালেকশন পদে কর্মী নিয়োগের ভাইভা ছিল বলে জানা যায়। এই ভাইভা বাতিল হওয়ায় ক্ষুব্ধ কর্ম প্রার্থীরা।
জানা গেছে, অঞ্চলে ট্যাক্স কালেকশন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে ফর্ম ফিলাপ করেন এলাকার বহু যুবক। এদিন তাদের ভাইভা ছিল বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সাহাপুর অঞ্চলে। এই বিজ্ঞপ্তি অনুস্বারে ১০ জন চাকুরি প্রার্থী ভাইভা দেওয়ার জন্য যায় সেখানে। তারপর তারা খবর পায় বিডিও-এর নির্দেশে ভাইভা বাতিল করা হয়েছে। অভিযোগ, ভাইভার রিপোর্টিং সময় পেড়িয়ে গেলেও তাদের জানানো হয়নি।
এবিষয়ে চাকুরি প্রার্থী ছোটন সাহা অভিযোগ করে বলেন, এই পদের বিজ্ঞপ্তি পেয়ে তারা সাহাপুর অঞ্চলে ভাইভা দিতে আসেন। কিন্তু প্রথমে তাদের এই পদের কর্মী নিয়োগের ভাইভা বাতিল হওয়ার কথা জানানো হয়নি। এবিষয়ে খোঁজ খবর নিয়ে দেখা যায় ভাইভা বাতিলের বিজ্ঞপ্তি ২৬শে ফেব্রুয়ারি বিডিও অফিস থেকে পাঠানো হয়েছে। কিন্তু প্রধান সহ সরকারি কর্মীদের যৌথ দুর্নীতির কারণে তাদের এই ভাইভা বাতিল হলেও বিষয়টি তাদের জানানো হয়নি।
এবিষয়ে সাহাপুর অঞ্চলের প্রধান পূর্ণিমা কর্মকার জানান, তিনি ২৬শে ফেব্রুয়ারির এই ভাইভা বাতিলের নোটিশটি শুক্রবারে পেয়েছেন। এই কারণে চাকুরি প্রার্থীদের ভাইভার প্রক্রিয়া বাতিল করা হয়। পরবর্তী নির্দেশীকা পেলে ভাইভা নেওয়া হবে বলে তিনি চাকুরী প্রার্থীদের আশ্বাস দেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CnhVwrI3ULk