এক যুবককে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইটাহারের সন্ধিয়া গ্রামে। জানাজায় মৃত যুবকের নাম যুগল সরকার (২০)। বাড়ি সন্ধিয়া গ্রামে। পেশায় সে একজন মৃৎশিল্পী হিসেবে পরিচিত। খবর পেয়ে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
জানা যায়, সন্ধিয়া গ্রামের বাসিন্দা পেশায় মৃৎশিল্পী যুগল সরকার কর্মসূত্রে মালদার গাজোলে থাকতেন। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার শ্যামগঞ্জে মেলা দেখতে যায়। কিন্তু এরপর সে আর বাড়ি ফেরেনি বলে খবর। কিন্তু সোমবার সকালে সন্ধিয়া গ্রামে একটি বিলের পাশে ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষজন। ঘটনার খবর দেওয়া হয় ইটাহার থানায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় স্থানীয়রা যুগলকে খুন করার হয়ে থাকতে পারে বলে মনে করছেন। যদিও কি ভাবে ও কি কারনে এই যুবকের মৃত্যু হল তা তারা বলতে পারেননি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Hnqfzcweqlk