গাজোলের একটি বেসরকারি লজে সারা ভারত ক্রান্তিকারী কৃষক সভার প্রথম রাজ্যে সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার গাজোলে। তারা এই রাজ্যে সম্মেলন উপলক্ষে গাজোলের কদুবাড়ির একটি বেসরকারি লজের সামনে থেকে একত্রিত হয়ে একটি মিছিল বের করে গাজোল শহর পরিক্রমা করে কদুবাড়িতে এসে শেষ হয়। মিছিল শেষে তারা সেই লজে সম্মেলন শুরু করেন দুই দিন ব্যাপী সম্মেলন চলবে। উপস্থিত ছিলেন কমরেড প্রদীপ ঠাকুর, কমরেড চন্দন দাস, বিরেন সরকার, শিবু গিরি সহ অন্যান্যরা। তারা বলেন প্রথম রাজ্যে সম্মেলন গাজোলে হচ্ছে। একটি প্রকাশ্য সভা করতেও চান তারা কিন্তু প্রশাসনের সমত্তি না দেওয়ায় তা হয় নি। কৃষকদের বহু দাবী দাওয়া নিয়ে তারা এদিন এই কর্মসূচীটি করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/LUUUYvHMung
মালদা