উত্তরদিনাজপুর

অন্য ধরনের চড়ক পুজো

প্রতিবারের ন্যায় সোমবার বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন মেদিনিপুর ফুটবল ময়দানে চড়ক পূজার আয়োজন করা হয়। চলতি বছরে এই পুজো পদার্পন করল ১৮ তম বর্ষে। এদিনের এই মেলাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে। পূজো কমেটির পক্ষ থেকে মেলার আয়োজনের পাশপাশি ও জাদু খেলারও আয়োজন করা হয়। সাধারনত চড়ক পূজায় ব্যক্তি পিঠে বংশী ফুটিয়ে ঝোলানো হয়। কিন্তু এখানকার চড়ক পুজায় চড়ক পুজা একটু আলাদা রকমের। একটি চরক গাছে তিন জনকে বংশী ফুটিয়ে পরিক্রমা করানো হয়।

        এই চড়ক পুজো সম্পর্কে বলতে গিয়ে পুজো কমিটির এক সদস্য রাম প্রসাদ তালুকদার বলেন, তারা পুজোর আকর্ষনের জন্য এখানে তিনজনকে একসাথে বংশীতে ঝুলিয়ে ঘোরাচ্ছেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4SZ_Q9uPa8w