উত্তরদিনাজপুর

কুয়াশার কারনে দুর্ঘটনার কবলে সরকারি বাস জখম ১৫ জন

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ৩৪ নাম্বার জাতীয় সড়কের উপরে পথ দুর্ঘটনার কবলে পড়লো রায়গঞ্জ-শিলিগুড়ি গামী সরকারি বাস। জানাজায় সরকারি বাসের ব্রেক ফেল হবার কারনে গাড়ির চালক রতন কুমার দাস নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ভলভো বাসকে পেছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম ১৫ জন। আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

        জানাজায় এদিন সকালে রায়গঞ্জ থেকে যাত্রী নিয়ে সরকারি বাসটি শিলিগুড়ি উদ্যেশ্যে যাত্রা শুরু করে ঘন কুয়াশার কারনে ধীর গতিতেই গাড়িটি যাচ্ছিল। আচমকায় রাস্তার মাঝ পথে সরকারি বাসের ব্রেক ফেল হবার কারনে করণদিঘি থানার বোতলবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা গ্রস্থ্য হয়। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ভলভো বাসকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় জখম হন সরকারি বাসের চালক সহ ১৫ জন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি স্থানীয় মানুষেরা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রীদের দাবী, বাসটি খুব ধীর গতিতেই যাচ্ছিল। তবে কুয়াশার কারণে চালক না বুঝতে পারার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/V3p2MPC9MJU