উত্তরদিনাজপুর

গভীর রাতে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করল একদল দুষ্কৃতি

এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হল করণদিঘি থানার চয়নাগড়া গ্রামে। মৃতের নাম সুরেন্দ্রনাথ রাজবংশী। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। দু’মাস আগে নেপালের বিত্তামোড়ের বাসিন্দা ব্যাবসায়ী সুরেন্দ্রনাথ রাজবংশীর সঙ্গে বিয়ে হয় চয়নাগড়ের বাসিন্দা চায়না সিং-এর। গতকাল সুরেন্দ্র শ্বশুরবাড়িতে আসেন। রাত আড়াইটে নাগাদ একদল দুষ্কৃতী সুরেন্দ্রনাথের শ্বশুরবাড়িতে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকে। ঘটনাস্থানেই মৃত্যু হয় সুরেন্দ্রনাথের। কী কারণে এবং কারা সুরেন্দ্রনাথ রাজবংশীকে খুন করল তার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/JKr5ODsI-fA