তৃণমূলের নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হল রাতের অন্ধকারে। অভিযোগের তির বিরোধী দল বিজেপির দিকে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়া এলাকায়।
জানা যায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়া এলাকায় তৃণমূলের তরফে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছিল বেশ কিছু দিন আগে। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ওই তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। দলের পতাকা সহ পোস্টার হোডিং সমস্ত কিছু মাটিতে ফেলে দেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
যদিও ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌরাঙ্গ হালদারের অভিযোগ, এখানে বিরোধী দল বলতে বিজেপি রয়েছে, আর তারাই এমন ঘটনা ঘটাতে পারে বলে তিনি অভিযোগ করেন।
অপরদিকে এই অভিযগের কথা অস্বীকার করেছেন বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার। তিনি বলেন, কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল নিজের গোষ্ঠী দন্ধের ফলে নিজেরাই নিজেদের কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে। আর দোষ চাপাচ্ছে বিজেপির দিকে। তবে বিজেপি এই নোংরা রাজনীতির বিরধিতা করে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দাও তারাই প্রমান করে দেবে কারা হিংসায় বিশবাশ করে কারা করেনা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/QDIFh_pqUzs