পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা,পেট্রোপন্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাড়া রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃনমূল কংগ্রেস। সেই মতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন ফতেপুর এলাকায় একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিনের ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল সভাপতি দধীমোহন দেবসর্মা,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ সভাপতি রুস্তম আলী, তৃনমূল নেতা উত্তম ঘোষ। এদিন প্রচুর কর্মীরা এই মিছিলে পা মেলান।
এদিন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান,পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনা, দিনের পর দিন কেন্দ্র সরকার দিনের পর দিন যেভাবে পেট্রপন্য থেকে শুরু করে নিত্য প্রয়জনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে তাতে করে সাধারন মানুষ সমস্যায় পড়েছে। জি এস টি কর চালু করেছে কেন্দ্র সরকার তার ফলে ব্যবসায়ীদের চরম সমস্যা পড়তে হচ্ছে সেই কারনে সারা রাজ্যের সাথে এই বিক্ষোভ মিছিল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VCG6mj-OWnE
উত্তরদিনাজপুর