পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রধান মন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের ভিত্তিতে মালদা জেলার কালয়াচক ৩ নং ব্লকের কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতে পিচ রাস্তার উদ্বোধন এবং তৃণমূল সংগঠনে যোগদানের অনুষ্ঠান।
জানা যায়, কালিয়াচক ৩ নং ব্লকের সাহাবাজপুর গ্রাম পঞ্চায়েত থেকে কুম্ভিরা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় ১৪ কিলো মিটারের সড়ক বেহাল অবস্থায় ছিল। ফলে যাতায়াতের সমস্যায় পড়ত স্থানীয় বাসিন্দারা। কিন্তু অবশেষে তাদের সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। শুক্রবার মালদা জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে শুরু হল পিচ রাস্তা তৈরির কাজ। এই সড়ক উদ্বোধনের পাশাপাশি বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য সহ ১০০ জন কংগ্রেসের দলীয় কর্মী তৃণমূলে যোগদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য তৃণমূল সদস্য।
এই অনুষ্ঠানে মালদার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য বিজয় সরকার সহ ১০০ জন কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃনমূলে যোগদান করেন ।
মালদা জেলা তৃণমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, মালদা জেলার কালিয়াচক ৩ নং ব্লকের কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতে সড়কের শুভ উদ্বোধন করা হয় আজ । এর সাথে তৃনমূল কংগ্রেসে যোগদানের সভা হয়, এই সভাতে ১৭৬ নং বুথের কংগ্রেসের সদস্য বিজয় কুমার সরকার সহ প্রায় ১০০ জন কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃনমূলে যোগদান করেন ।
মালদার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য বিজয় সরকার জানান, তিনি তৃণমূল সংগঠনের উন্নয়নের গতিবিধি লক্ষ করে তৃণমূলে যোগদান করেন। এর পাশাপাশি তার নেতৃত্বে প্রায় ১০০ জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/71VcdPp4TIg